সারাদেশ

যেই দেশের মাল সেই দেশেই পাঠিয়ে দেওয়া হয়েছে- মামুনুল হক

মিন্টু মিয়া, নান্দাইল, ময়মনসিংহ। ২৫ নভেম্বর ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন
news image

খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন- ফ্যাসিবাদের রানি, লেডি ফেরাউন এদেশের মুক্তিকামী ছাত্র জনতার উপর অত্যাচার নির্যাতন করেছে। ৪ কোটি ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা কে যেই দেশের মাল সেই দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলার শাখার আয়োজনে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে গণ সমাবেশে এসব কথা বলেন তিনি। 

মওলানা মামুনুর হক বলেন- ৫৪ বছরের এ দেশের আলেম উলামাদের উপরে অনেক অত্যাচার নির্যাতন হয়েছে। শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে ভারতের সংবিধানের সঙ্গে মিল রেখে হুবহু বাংলাদেশের একটি সংবিধান রচিত করেছে। বাংলাদেশের মানুষ আর কোন ফ্যাসিবাদ কায়েম করতে দেবো না। তাই আলেম উলামাদের রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। 

তিনি আরও বলেন - আগামীতে আমরা ক্ষমতায় গেলে এ দেশের সংখ্যালঘুরা নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারবে। কেউ এসে চাঁদাবাজি, টেন্ডারবাজি করতে পারবে না। জনতার সরকার কায়েম হবে, জনগণের ভাগ্যের সাথে রিকশাওয়ালাদের ভাগ্যের পরিবর্তন হবে। 

এসময় আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম -মহাসচিব মওলানা আমানউল্লাহ আমীন,যুগ্ম-মহাসচিব মওলানা আব্দুল আজিজ,কেন্দ্রীয় বিভাগীয় সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ্ হাদী,কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, নান্দাইল আসনের খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা শামছুল ইসলাম রাহমানী সহ প্রমুখ। 

সর্বশেষ