সারাদেশ
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বৃদ্ধি পাওয়ায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের রায় বাজার এলাকায় যানজট নিরসনে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। এ লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুর পক্ষ থেকে ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীদের মাঝে রিফ্লেক্টিভ জ্যাকেট বিতরণ করেছেন ছাত্রদল নেতা মাহফুজুল ইসলাম ভূঁইয়া মামুন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদকে কেন্দ্র করে আঠারবাড়ী এলাকায় যানবাহনের চাপ প্রায় তিনগুণ বেড়ে গেছে। বিশেষ করে রায় বাজার বাসস্ট্যান্ড এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়ে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়। এ পরিস্থিতি মোকাবেলায় ট্রাফিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
জ্যাকেট বিতরণের পাশাপাশি ছাত্রদল নেতা মামুন ভূঁইয়াসহ একদল স্বেচ্ছাসেবক সরাসরি সড়কে নেমে যানজট নিয়ন্ত্রণে কাজ করেন। তাদের এ কার্যক্রমে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে এবং স্থানীয়রা উদ্যোগটির প্রশংসা করেন।
মাহফুজুল ইসলাম ভূঁইয়া মামুন বলেন, “ঈদের সময় ঘরমুখো মানুষ যেন নিরাপদ ও নির্বিঘ্নে নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন, সে লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা।” তিনি আরও জানান, এ কার্যক্রম ঈদের তৃতীয় দিন পর্যন্ত অব্যাহত থাকবে।
উল্লেখ্য, আঠারবাড়ী সড়কটি ঈশ্বরগঞ্জ, নান্দাইল, কেন্দুয়া ও নেত্রকোনাসহ আশপাশের বিভিন্ন উপজেলার মানুষের যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে পরিচিত।
এদিকে, ঢাকা খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুল ইসলাম ভূঁইয়া মামুন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। এর আগে তিনি শিক্ষার্থীদের মাঝে কলম বিতরণ, জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদানসহ নানা উদ্যোগ গ্রহণ করে স্থানীয়ভাবে প্রশংসা অর্জন
সর্বশেষ