সারাদেশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলি করে হত্যাচেষ্টা এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্ল্যাহর ওপর গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
বুধবার (১৩ ডিসেম্বর ২০২৫) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা চত্বরের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে বিরোধী মত ও কণ্ঠ দমন করতে পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। শরিফ ওসমান হাদি ও এরশাদ উল্ল্যাহর ওপর হামলা তারই অংশ। অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা
বক্তারা আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে রাজনৈতিক সহিংসতা বন্ধ করতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভুইয়া হীরা, যুগ্ম আহ্বায়ক আহসান পারভেজ, যুগ্ম আহ্বায়ক শরীফ জায়েদী, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, উত্তর জেলা যুবদল নেতা আল-আমিন, সোহাগ সওদাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, সদস্য সচিব হারুন-অর-রশিদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নওশাদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সর্বশেষ