সারাদেশ

শ্রদ্ধা ও মর্যাদায় ঈশ্বরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

রাকিবুল ইসলাম, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন
news image

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ পালিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মোহাম্মদ আসাদুজ্জামান। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আযম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল কবির রেনু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, উপজেলা মডেল মসজিদের খতিব মুফতী আহসান উল্লাহ কাসেমী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কায়সার তালুকদার।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।##

সর্বশেষ