ফটো গ্যালারি

শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সেমিনার কুইজ ও পুরস্কার বিতরণ

১২ নভেম্বর ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
news image

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, নেত্রকোণার উদ্যোগে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১২ নভেম্বর ২০২৫ সকালে মদন উপজেলায় মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আলিমুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব হাবিবুর রহমান। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে এবং ভেজাল খাদ্য বর্জনের আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

সর্বশেষ