আইন-আদালত
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। বুধবার (৪ মার্চ) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে অংশ নেয় নেত্রকোনা ব্যাটালিয়নের চারুয়াপাড়া বিওপির ছয় সদস্যের একটি বিশেষ টহল দল।
বিজিবি সূত্র জানায়, সীমান্তের মেইন পিলার ১১৪৩ এমপি থেকে প্রায় ৪০০ গজ ভেতরে, ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৭০ বোতল ‘ম্যাকডয়েলস’ ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) জানান, জব্দকৃত মদ আইনি প্রক্রিয়া শেষে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সর্বশেষ