ময়মনসিংহ
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে সেবা গ্রহীতাদের সুবিধার্থে নির্মিত বিশ্রামাগার ও গণশৌচাগার এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে এ সুবিধা দুটির উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহের জেলা রেজিস্ট্রার পথিক কুমার সাহা।
উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রার মোঃ জাহিদ হাসান, যার উদ্যোগ, পরিকল্পনা ও আন্তরিক প্রচেষ্টায় আধুনিক মানের বিশ্রামাগার ও গণশৌচাগার নির্মাণ করা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার সকল সাব-রেজিস্ট্রার, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত সকল দলিল লেখক আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে অনুষ্ঠানকে সফল করে তোলেন।
জনসেবার মানোন্নয়নে এ উদ্যোগ সাধারণ সেবা গ্রহীতাদের ভোগান্তি কমাবে এবং দাপ্তরিক কার্যক্রমকে আরও জনবান্ধব করে তুলবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
সর্বশেষ