ফটো গ্যালারি
নেত্রকোনা সদর উপজেলায় অবস্থিত সাবিলুস সালাম মাদ্রাসায় রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) হিফজ সমাপনকারী ২৫ জন ছাত্রকে সম্মানসূচক পাগড়ি প্রদানের লক্ষ্যে এক অনাড়ম্বর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে পুরো পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ আবুল কাশেম। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিশিষ্ট আলেম-ওলামা, অভিভাবক ও শিক্ষাপ্রেমী মানুষের উপস্থিতিতে মাদ্রাসা প্রাঙ্গণে সৃষ্টি হয় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর মোমেনশাহীর প্রখ্যাত আলেম আল্লামা আব্দুর রহমান হাফেজ্জী (রহ.)-এর সাহেবজাদা মাওলানা এমদাদুল্লাহ মুসাল্লাম। তিনি বলেন, “হাফেজে কুরআনরা জাতির মহান সম্পদ। কুরআনের আলো মানবিকতা, নৈতিকতা ও শান্তির দিশা দেয়। হাফেজদের উচিত সমাজ ও রাষ্ট্র গঠনে কুরআনের শিক্ষা বাস্তব জীবনে ধারণ করা।” তিনি অভিভাবকদের সন্তানদের ধর্মীয় শিক্ষায় আরও উৎসাহিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
মুফতি সাইফুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, মাওলানা মফিজুর রহমান, মুফতি তাহের কাসেমী, মাওলানা মাসুম আহমেদ, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা মাজহারুল ইসলাম, আব্দুল হাদী ফরাজী, মাওলানা কামাল হুসাইন, মাওলানা ইব্রাহিম খলিল, মুফতি রাকিবুল ইসলাম ও মাওলানা অলিউল্লাহ সাদ্দা।
বক্তারা হাফেজদের মর্যাদা, চরিত্র গঠন, দ্বীনি শিক্ষা ও সামাজিক দায়িত্ব সম্পর্কে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন মুফতি সাইফুল্লাহ মাসুম। আলোচনা পর্ব শেষে পর্যায়ক্রমে হাফেজ ছাত্রদের মাথায় সম্মানসূচক পাগড়ি পরিয়ে দেওয়া হয়।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উপস্থিত আলেম-ওলামা ও অভিভাবকেরা এমন উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেন।
সর্বশেষ