ময়মনসিংহ
ময়মনসিংহে রিয়াদ হত্যার প্রতিবাদে নগরীর ব্রিজ মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । এসময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল সোহরাওয়ার্দী ঘটনাস্থলে এসে আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে মানবনবন্ধন তুলে নেওয়া হয়। তিনি বলেন, পুলিশ তো আর বসে রয়েছে না, জড়িতদের গ্রেপ্তারে কাজ শুরু করেছে। আসা করি খুব দ্রুত তারাতাড়ি গ্রেফতার হবে।
এ সময় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম, ইন্সপেক্টর আজহারুল ইসলাম, সাব ইন্সপেক্টর মতিউর রহমানসহ আরও অনেকই উপস্থিত ছিলেন।
গত বুধবার (২৬ নভেম্বর) বিকাল সারে ৩টার দিকে শহরের পাটগুদাম বীজ মোড়ে পুলিশ বক্সের সামনে ঘটনাটি ঘটে। ময়মনসিংহ জেলা নগরীতে ছিনতাই কারীদের ছুরিকাঘাতে রেদুয়ান জাহান রিয়াদ (২৯) এক যুবদল কর্মীকে হত্যা করা হয়েছে। জানা যায়, নিহত রেদুয়ান জাহান রিয়াদ ময়মনসিংহ নগরীর কালিবাড়ি রোড এলাকার মো. সইদুল হকের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, পাটগুদাম অস্থায়ী পুলিশ বক্সের সামনে বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে ওই যুবককে ছুরিকাঘাত করা হয়। পরে দৌড়ে বক্সের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। আহত অবস্থায় অনেকক্ষণ বক্সের ভিতরে পড়েছিল। পরে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৫টার দিকে মারা যান তিনি। হাঁটুর ওপরে ছুরিকাঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্ষণে মারা যান তিনি।
সর্বশেষ