জাতীয়
প্রবাসী শ্রমিকদের জন্য পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, প্রবাসী শ্রমিকরাই দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি; তাদের সুবিধার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা জানান।
তিনি বলেন, “প্রবাসী শ্রমিক বা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য পাসপোর্টের ফি কমানোর উদ্যোগ চলছে। একই সঙ্গে বিমানবন্দরে ইলেকট্রনিক গেট (ই-গেট) দ্রুত চালুর বিষয়েও আলোচনা চলছে।”
জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। তিনি বলেন,
সর্বশেষ