সারাদেশ

অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভোলাহাট উপজেলায় নতুন এসিল্যান্ডের যোগদান

এম.এস.আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন
news image

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় দীর্ঘদিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবা পাচ্ছিল না সাধারণ মানুষ। গত (১৬ অক্টোবর) ভোলাহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামিম হোসেন যোগদান করেছেন। 

তিনি যোগদানের পর থেকেই ভোলাহাট উপজেলার প্রত্যেকটি ভূমি অফিসকে দালাল মুক্ত রাখতে দিনরাত কাজ করে যাচ্ছেন। দুর্নীতিবাজ অফিস স্টাফসহ দালাল বাটপারদের উদ্দেশ্যে তিনি বলেন, যতদিন এই উপজেলায় দায়িত্ব পালন করবেন ততদিন অফিসের আশেপাশে দালাল বাটপারদের স্থান হবে না। অফিস কর্মকর্তা কর্মচারীদের সাথে দালালদের কোন সংস্পর্শ পাওয়া গেলে নেওয়া হবে দ্রুত ব্যবস্থা।

অফিস চলাকালীন সময়ে যেন কোন দালাল বাটপার প্রবেশ করতে না পারে সে বিষয়ে খেয়াল রেখে কাজ করতে হবে অফিস স্টাফদের। একই সাথে খাজনা খারিজ ডিসিআর, হোল্ডিং চেক কাটতে হলে কোন দালাল না ধরে অফিসে এসে নিজের কাজ নিজে করতে সকলকে আহ্বান জানান তিনি। 

ঘোষ ছাড়াই খুব সহজে খাজনা খারিজের কাজকর্ম চলছে। গরিব ও সাধারণ মানুষ এখন হয়রানি থেকে মুক্ত। দালালরাও নেই আশেপাশে। এমন উদ্যোগ গ্রহণ করায়, এসিলেন্ডকে সাধুবাদ জানিয়েনেছন ময়মনসিংহ সদর উপজেলার সর্বস্তরের মানুষ। 

তিনি আরো বলেন, ভূমি অফিস জনগণের সেবার জন্য। আমার অফিসের দরজা সর্বদা জনগণের জন্য খোলা থাকবে। সৎ, স্বচ্ছ ও নির্দ্বিধায় সেবা প্রদানই আমার মূল লক্ষ্য। আসুন সবাই মিলে একটি দালালমুক্ত, স্বচ্ছ ও নাগরিক বান্ধব ভূমি প্রশাসন গড়ে তুলি। ভোলাহাটের মানুষের পাশে আছি, থাকব ইনশাআল্লাহ্।


সর্বশেষ