সারাদেশ

নজরুল ইসলাম কাসেমীর মৃত্যুর গুজব নির্মম মিথ্যাচার, সুস্থ আছেন হুজুর

আনন্দ পত্রিকা ডেস্ক। ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন
news image

মুফতী নজরুল ইসলাম কাসেমী হুজুরের মৃত্যুর সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব বলে নিশ্চিত হওয়া গেছে। বাস্তবে হুজুর মারা যাননি—বরং তাঁর শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক উন্নত এবং বর্তমানে তিনি সুস্থ আছেন।

দুঃখজনক হলেও সত্য, একটি কুচক্রী মহল কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই এমন সংবেদনশীল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করেছে। এটি শুধু দায়িত্বজ্ঞানহীনতাই নয়, বরং একজন আলেমের সম্মান ও অনুসারীদের অনুভূতির ওপর নির্মম আঘাত।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, হুজুরের ভাতিজা মাওলানা সাজিদুর রহমান সাহেব সরাসরি নিশ্চিত করেছেন—মুফতী নজরুল ইসলাম কাসেমী হুজুর আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন এবং মহান রবের নিকট আরোগ্য ও দীর্ঘ নেক হায়াত প্রার্থনা করেছেন, যেন ইলম ও দাওয়াতের ময়দানে তিনি দ্রুত আবার সক্রিয়ভাবে ফিরে আসতে পারেন।

এ ধরনের ভুল তথ্য ও গুজব ছড়ানো একটি গুরুতর সামাজিক অপরাধ। যাচাই ছাড়া সংবাদ প্রচার শুধু সাংবাদিকতার নৈতিকতাকেই প্রশ্নবিদ্ধ করে না, বরং সমাজে অস্থিরতা ও অবিশ্বাস সৃষ্টি করে।

কোনো প্রকার যাচাই না করা তথ্য প্রচার থেকে বিরত থাকুন। গুজবে বিভ্রান্ত না হয়ে দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালন করুন।

তথ্যসূত্র:

হুজুরের ভাতিজা

মাওলানা সাজিদুর রহমান সাহেব

সর্বশেষ