সারাদেশ

নির্বাচনের তফসিল ঘোষণা আগামীকাল সন্ধ্যা ৬টায়

আনন্দ পত্রিকা ডেস্ক। ১০ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন
news image

আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার (১০ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ তথ্য জানান তিনি। 

আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনারা। এ সময় ইসি সচিবও তাদের সঙ্গে ছিলেন। 

এর আগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি।

ADVERTISEMENT

আর ৭ ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের ভাষণ রেকর্ড করার জন্য আজ বুধবার বাংলাদেশ টেলিভিশন ও বাংলদেশ বেতারকে ডাকা হয়। এমন একটা সময়ে তফসিল ঘোষণার সময় জানালেন ইসি সচিব। 


সর্বশেষ