সারাদেশ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো বাস্তবায়নে কাজ করছে সরকার। জনগনের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠনের পর নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির মধ্যে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও খাল পু:খনন শুরু করেছি। প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের হাতে ভোটের সময় লাগানো দাগ মুছে যাবার আগেই বাস্তবায়ন শুরু করেছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইমাম হোসেন উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নিজ সংসদীয় আসনে নির্বাচনের আগে প্রতিশ্রুতি সম্পর্কে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন- উপজেলার সকল ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, রাস্তাঘাট পাকাকরণ সহ আগামী ৪ মাসে নান্দাইলে ৬০ টি রাস্তা পাকাকরণ করা হবে। ইতিমধ্যে নান্দাইলের কাচা রাস্তাগুলোর তালিকা করা হয়েছে খুব দ্রুতই সেগুলো বাস্তবায়ন করা হবে।
দোয়া ও ইফতার মাহফিলের আরও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম-আহ্বায়ক কাজী আব্দুস সাত্তার,ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খানে আফজাল প্রিন্স সহ প্রমুখ।
সর্বশেষ