ময়মনসিংহ

নির্বাচন পূর্ব সৌজন্য সাক্ষাৎ: পুলিশ সুপারের হাতে ‘শহীদ স্মারক গ্রন্থ’ তুলে দিলেন জামায়াত প্রার্থী

মাহমুদুল্লাহ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ | ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:১২ অপরাহ্ন
news image

অদ্য দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ময়মনসিংহ–৪ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ কামরুল আহসান এমরুল। সাক্ষাৎকালে তিনি সদ্য প্রকাশিত ‘জুলাই ’২৪ বিপ্লবের শহীদ স্মারক গ্রন্থ’ পুলিশ সুপারের হাতে উপহার হিসেবে তুলে দেন।

সৌজন্য সাক্ষাতে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নির্বাচনী পরিবেশ, শান্তিপূর্ণ সহাবস্থান, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন সমসাময়িক বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। প্রার্থী এমরুল নির্বাচনে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহিদুল্লাহ কাইসার, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুব হাসান শামীম, মহানগর যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎ শেষে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় নিরপেক্ষতা, পেশাদারিত্ব এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আশ্বাস প্রদান করেন। প্রার্থী এমরুল তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও এ ধরনের ইতিবাচক যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সর্বশেষ