সারাদেশ

নেত্রকোনায় জমিয়তের ত্রি-বার্ষিক সম্মেলন, নতুন কমিটি অনুমোদন

রানা খান | নেত্রকোনা ০৯ মে ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
news image

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর নেত্রকোনা জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন-২০২৬ বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টায় নেত্রকোনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন মুফতি তাহের কাসেমী এবং যৌথভাবে সঞ্চালনা করেন মাওলানা মফিজুর রহমান ও মাওলানা হারুনুর রশীদ ফারুকী। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কাউন্সিলরদের উপস্থিতিতে অধিবেশন প্রাণবন্ত হয়ে ওঠে।

সভায় উপজেলা দায়িত্বশীলরা নিজ নিজ এলাকার সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন। জেলা জমিয়তের সাংগঠনিক প্রতিবেদন তুলে ধরেন সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমিন নগরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জমিয়তের কেন্দ্রীয় সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আফযাল হুসাইন রাহমানী।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা নেতৃবৃন্দের মধ্যে সহ-সভাপতি মাওলানা ইউনুস আহমদ, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা আব্দুল্লাহ কাসেমী, এবিএম আব্দুল হাদী, মুফতি আনোয়ার হুসাইন ও মুফতি জহিরুল ইসলাম প্রমুখ।

অধিবেশনের শেষ পর্যায়ে কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আফযাল হুসাইন রাহমানী নতুন জেলা কমিটির প্যানেল ঘোষণা করেন। এতে মুফতি তাহের কাসেমীকে সভাপতি, মাওলানা মফিজুর রহমানকে সাধারণ সম্পাদক এবং হাফেজ আবুল কাশেমকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্যবিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়।

পরে উপস্থিত কাউন্সিলররা সর্বসম্মতিক্রমে প্রস্তাবিত কমিটির অনুমোদন দেন।

সর্বশেষ