সারাদেশ

নেত্রকোনায় বারসিকের উদ্যোগে দিনব্যাপী যুব কর্মশালা

রানা খান, স্টাফ রিপোর্টার নেত্রকোনা। ২৫ নভেম্বর ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন
news image

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, কৃষি ও পরিবেশের সংকট, জীববৈচিত্র্যের বিপর্যয় এবং স্থানীয় খাদ্যব্যবস্থার টিকে থাকার প্রশ্ন—এসব চ্যালেঞ্জ মোকাবিলায় যুবসমাজকে প্রস্তুত করার লক্ষ্যে নেত্রকোনায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী ব্যতিক্রমী যুব কর্মশালা। (২৫ নভেম্বর) বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক)–এর আয়োজনে রামেশ্বরপুর রিসোর্স সেন্টারে ২০ জন যুবক ও কিশোর-কিশোরীর অংশগ্রহণে কর্মশালাটি সম্পন্ন হয়। অংশগ্রহণকারীরা জেলার আটপাড়া, কেন্দুয়া ও সদর উপজেলার ৯টি গ্রামের প্রতিনিধিত্ব করেন।

যুবদের টেকসই কৃষিচিন্তা গড়ে তুলতেই আয়োজন

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল—যুবসমাজের মধ্যে কৃষিপ্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা, খাদ্য সার্বভৌমত্ব ও পরিবেশ সুরক্ষা সম্পর্কে জ্ঞান বিস্তার করা।

শুভেচ্ছা বক্তব্যে বারসিক কর্মকর্তা খাদিজা আক্তার লিটা বলেন,“এই কর্মশালা শুধু একটি প্রশিক্ষণ নয়; বরং আমাদের অঞ্চলের ভবিষ্যৎ খাদ্যব্যবস্থা, কৃষি এবং পরিবেশ রক্ষায় যুবদের সচেতন ও সক্ষম করে তোলার একটি পথচলা।”

বহুমাত্রিক আলোচনায় উঠে আসে পরিবেশ–কৃষির বাস্তব সংকট আলোচনার বিভিন্ন পর্বে প্রশিক্ষক পরিবেশকর্মী ও বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান এবং পার্বতী রাণী সিংহ কৃষি ও বাস্তুতন্ত্রের সংকট এবং সম্ভাবনার নানা দিক তুলে ধরেন। 

আলোচনায় উঠে আসে—নেত্রকোনা অঞ্চলের হাওর–বন–নদী–জলাভূমির স্বাস্থ্য

জলবায়ু পরিবর্তনের প্রভাব ও দুর্যোগ ঝুঁকি

পারিবারিক কৃষির গুরুত্ব ও নারীদের অবদান

রাসায়নিক সার ও কীটনাশকের অপব্যবহার

মাটির উর্বরতা ও ফসলবৈচিত্র্যের অবনতি

স্থানীয়জাতের বীজসংরক্ষণ ও কৃষকদের অধিকার ভূগর্ভস্থ পানির অনিয়ন্ত্রিত উত্তোলনের ক্ষতি

বৃষ্টির পানি সংরক্ষণ ও জৈবকৃষির সম্প্রসারণ

বন্যপ্রাণী, পাখি, শতবর্ষী গাছ ও প্রাকৃতিক সম্পদের সুরক্ষা।

প্রশিক্ষকরা জানান, কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চা, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার ও খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়েই ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।

দলীয় কাজ উপস্থাপন—নিজেদের অভিজ্ঞতা বললো তরুণরা ,কর্মশালায় অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা দলীয় উপস্থাপনার মাধ্যমে কৃষি, পরিবেশ, পারিবারিক কৃষিকাজ, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা ও সম্ভাবনা নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

তারা জানান, গ্রামীণ কৃষি ও পরিবেশ সম্পর্কিত বাস্তবতা বিবেচনায় যুবদের এগিয়ে আসা এখন সময়ের দাবি।

কিশোরী বিথী আক্তার বলেন, নারীরা ঘরোয়া কৃষিকাজে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। নিরাপদ কৃষি পদ্ধতি তারা পরিবারে চর্চা করে থাকে। আগামী দিনে নিরাপদ, বিষমুক্ত কৃষি নিশ্চিত করতে আমাদের মতো তরুণ

সর্বশেষ