সারাদেশ

নেত্রকোনায় বারসিকের দুইদিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত

রানা খান, স্টাফ রিপোর্টার নেত্রকোনা। ১৮ জানুয়ারি ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
news image
  • নেত্রকোনায় স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা বারসিক (রামেশ্বরপুর গবেষণা উন্নয়ন সংস্থা)-এর উদ্যোগে ‘গ্রীন কোয়ালিশন’ কমিটির সদস্য, যুবক, কৃষক, শিক্ষার্থী, পরিবেশকর্মী ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।প্রথম দিনের রবিবার (১৮ জানুয়ারি)  নেত্রকোনা সদর ,আটপাড়া, কলমাকান্দা ও মদন উপজেলার প্রতিনিধিদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

  • প্রথম দিন প্রশিক্ষণে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী। আলোচনায় অংশ নেন সৈয়দ আলী বিশ্বাস, পরিচালক বারসিক, আব্দুল্লাহ আল মতিন, পরিচালক, পরিবেশ অধিদপ্তর, অধ্যক্ষ গোলাম মোস্তফা রাজু, মোহাম্মদ অহিদুর রহমান, আঞ্চলিক সমন্বয়কারী, বারসিক,বারসিক-এর কর্মকর্তা পার্বতী রাণী সিংহ, আলপনা বেগম, সাংবাদিক, সময় টিভি, পরিতোষ পাল, সাংবাদিক ও পরিবেশকর্মী, নূরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক, গ্রীন কোয়ালিশন, সহোবার উদ্দিন আকন্দ, পরিবেশকর্মী, মির্জা হৃদয় সাগর, সাংবাদিক, ৭১ টিভি, সৈয়দ মাকসুদুল হক, সাংবাদিক, বৈশাখী টেলিভিশন, রানা খান, (বঙ্গ সংবাদ জেলা প্রতিনিধি)।

  • বক্তারা জলবায়ু পরিবর্তন, পরিবেশ, টেকসই কৃষি, জীববৈচিত্র্য সংরক্ষণ, স্থানীয় সম্পদ ব্যবস্থাপনা, তরুণদের পরিবেশ নেতৃত্ব এবং সচেতনতা বৃদ্ধিতে বারসিকের ভূমিকা তুলে ধরেন। তারা জানান, পরিবর্তনশীল জলবায়ু ও পরিবেশগত সংকটে জনগণকে সম্পৃক্ত করা ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সময়ের দাবি।

  • দুইদিনব্যাপী আলোচনায় প্রথম দিনে তুলে ধরা হয়— জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন, টেকসই কৃষিপদ্ধতি (Sustainable Agriculture)
  • ,পরিবেশ সুরক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পানি, বন ও ভূমি সম্পদের ব্যবস্থাপনা, তরুণদের পরিবেশ নেতৃত্ব বিকাশ
  • , গ্রীন কোয়ালিশন কমিটির কার্যক্রম, গণমাধ্যমের ভূমিকা ,স্থানীয় জ্ঞান ও প্রাকৃতিক সম্পদের ব্যবহার

  • আয়োজকরা জানান, পরিবেশবান্ধব সমাজ গঠন, কৃষি-জীবন ও জীববৈচিত্র্য রক্ষা, তরুণদের সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় জ্ঞানের মূল্যায়নই বারসিকের অন্যতম কাজ। কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে পরিবেশ সংরক্ষণ, কৃষি উন্নয়ন ও সচেতনতা কার্যক্রম এগিয়ে নিতে উদ্বুদ্ধ হন।

  • পরিশেষে প্রশিক্ষণার্থীদের অভিজ্ঞতা বিনিময় ও শপথ গ্রহণের মাধ্যমে কর্মশালা সমাপ্ত হয়। কর্মশালায় অংশ নেওয়া প্রতিনিধিরা আগামীতে নিজ নিজ এলাকায় পরিবেশবান্ধব উদ্যোগ বিস্তারের অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ