সারাদেশ
স্টার লাইট ইংলিশ একাডেমীর উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে ১২টায় নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড রাফা প্লাজায় অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। স্টার লাইট ইংলিশ একাডেমীর প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুল্লাহ বিন আসাদের সঞ্চালনায় করেন।
বক্তব্য রাখেন আচারগাঁও ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক সাইফুর রহমান,নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, রাজাপুর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম বুলবুল,মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি আশারাফুল জামান রিপন,এহসানুল হক,সাইফুল ইসলাম, মাওলানা আব্দুল হালিম,পাছপাড়া আমীন স্কুলের পরিচালক লালন সরকার, মাও মাহমুদুল হাসান সহ প্রমুখ।
এ সময় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা বোরহান উদ্দিন সাংবাদিক, শিক্ষক, অভিভাবক সহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। উক্ত অনুষ্ঠানে শিক্ষক সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠানের মঙ্গল কামনা সহ দেশ ও জাতির কল্যাণের বিশেষ মোনাজাত করা হয়,মোনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক সাইফুর রহমান।
সর্বশেষ