সারাদেশ

নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা শামছুল হক

মিন্টু মিয়া, নান্দাইল, ময়মনসিংহ। ১২ জানুয়ারি ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
news image
  • নাইন্দালে ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী শিক্ষামূলক সংগঠন মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক বিশিষ্ট সমাজসেবক, মানবিক মনের মানুষ, আকন্দ ওভারসিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দানবীর মোহাম্মদ শামছুল হক আকন্দ কে আগামী এক বছরের জন্য প্রধান উপদেষ্টা করা হয়েছে। 

  • মোহাম্মদ শামছুল হক আকন্দ মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের ব্যানারে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে ইতোমধ্যে নান্দাইলে ব্যাপক পরিচিত লাভ করেছে। 
  • তিনি নান্দাইলে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিভিন্ন সময়ে আকন্দ ওভারসিজের অর্থায়নে বিনামূল্যে স্কুল ড্রেস, শিক্ষা উপকরণ বিতরণ, স্কুল ব্যাগ, ভর্তির সহযোগিতা সমাজের অসহায় ও নিপীড়নদের চিকিৎসা সহযোগিতা করা, হাফিজিয়া মাদ্রাসার এতিম ছাত্রদের মাসিক বেতন দেওয়া, পায়জামা পাঞ্জাবি বানিয়ে দেওয়া, কোরআন শরীফ বিতরণ করা, কম্বল বিতরণ করা, ঈদ সামগ্রি সহ এইসব কাজগুলো নিজ থেকেই করে আসছে । 

  • মোহাম্মদ শামছুল হক আকন্দ সাংবাদিক বান্ধব ব্যক্তি। ফাউন্ডেশন এর আগামী বেশ বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের জন্য আকন্দ ওভারসিজ থেকে কিছু অনুদান দিয়েছেন ফাউন্ডেশনের তহবিলে।

সর্বশেষ