সারাদেশ

নান্দাইলে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

মিন্টু মিয়া, নান্দাইল, ময়মনসিংহ। ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:২৫ অপরাহ্ন
news image

নান্দাইলে মাদক ব্যবসায়ী সোহেল মিয়ার বিরুদ্ধে মানববন্ধন বিক্ষোভ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে কিসমত কচুরী ঈদগাহ মাঠের সামনে  উপজেলার সিংরইল ইউনিয়নের শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন। সোহেল মিয়া উপজেলার সিংরইল ইউনিয়নের কচুরি গ্রামের আব্দুল হেলিমের পুত্র। 


মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় সোহেল মিয়া ও তার ভাই বিল্লালের নেতৃত্বে এলাকায় মাদকের একটি শক্ত ঘাঁটি গড়ে উঠেছে। তাদের বিরুদ্ধে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেফতার হলেও কিছুদিন পর তারা জামিনে মুক্তি পেয়ে পুনরায় একই কাজে জড়িয়ে পড়েন। মাদকের বিক্রির ফলে এলাকার তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে, তার সাথে কেউ কথা বললে তাকে মিথ্যা মামলা এবং হয়রানি করে।সোহেল সন্ত্রাসী প্রকৃতির লোক এলাকার লোকদের ভয়-ভীতি দেখিয়ে এই মাদক সাম্রাজ্য পরিচালনা করছে। দ্রুত সোহেল এবং তার গংদের গ্রেফতার করে মাদক মুক্ত করার আহ্বান জানান এলাকাবাসী। এছাড়াও ঢাকায় বিএনপির রাজনীতিতে জড়িত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে বিএনপির নেতা পরিচয়ে এলাকায় প্রভাব কাটিয়ে মাদক ব্যবসা করেছে। 

মানববন্ধনে বক্তব্য রাখেন- পারভেজ আহমেদ জামিন, ইখলাস উদ্দিন, মুরাদ মিয়া, তানভীর হক, সুজন মিয়া, রুবেল মিয়া, আলিম উদ্দিন সহ প্রমুখ। 

এ বিষয়ে জানতে চাইলে সোহেল মিয়ার বাড়িতে পাওয়া যায়নি। বাড়িতে থাকা সোহেল মিয়ার পিতা আব্দুল হেকিম বলেন- আমার ছেলে এলাকার জুয়া ও অন্যায়ের প্রতিবাদ করায় একটি মহল এমন অভিযোগ করেছে। 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল -আমিন বলেন- খোঁজ খবর নিয়ে এ বিষয়ে সত্যতা পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

সর্বশেষ