বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নান্দাইল উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে মো. মাজহারুল ইসলাম এবং মো. তওহিদুর রহমান নাঈম কে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। শনিবার রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করেছে ময়মনসিংহ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এম ওয়াসেক বিল্লাহ সিয়াম ও সাধারণ সম্পাদক মো. মনির হোসাইন।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. সাকিব হাসান,সহ-সভাপতি মো. বেলায়েত হোসেন,শরিফুল ইসলাম (আবির),মো. রাব্বি মিয়া,মো. কাউসার আহমেদ,
সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আরাফাত হোসেন লিমন,জহিরুল ইসলাম সাদ্দাম,দিশা আক্তার সাংগঠনিক সম্পাদক মো. কবির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো.আসফাক সরদার,মো.রাজিব আহমেদ দপ্তর সম্পাদক
সাকিব সরকার, সহ-দপ্তর সম্পাদক সৈয়দ তসিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাব্বির রহমান অর্থ সম্পাদক মো. মাসুম আহমেদ।
ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক সুমাইয়া খানম লাবলী, ধর্ম বিষয়ক সম্পাদক মো. ফারদীন ইসলাম, সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. রিমন মিয়া, ক্রীড়া সম্পাদক মো. আনছারুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হোসাইন মিয়া,পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মো. মাহফুজ আহমেদ,আইন বিষয়ক সম্পাদক মো. আবির আহমেদ, কার্যকরী সদস্য মো. আব্দুর রহমান,মো. রাব্বি হাসান,মো. রিফাত আহমেদ,মো. কেফায়াতুল্লাহ্, মো. নাঈম শেখ, তামিম হাসান, মাহমুদুল হাসান, মো. ইমরান মিয়া ও ফয়েজ আলী।