মতামত

নাগরিক সাংবাদিক খাইরুল আলম রফিকের ঈদ শুভেচ্ছা

মাহমুদুল্লাহ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ | ২০ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
news image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাগরিক সাংবাদিক খাইরুল আলম রফিক।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা। এই পবিত্র দিনে ধনী-গরিব, ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি—এটাই ইসলামের মূল শিক্ষা।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে, বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

খাইরুল আলম রফিক দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের রোজা, নামাজ ও ইবাদত কবুল করুন এবং আমাদের জীবনকে কল্যাণময় করে তুলুন।

শেষে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানান।

সর্বশেষ