সারাদেশ

মোহনগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৫ জনের অর্থ ও কারাদণ্ড

সুমন মাহমুদ শেখ | মোহনগঞ্জ প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
news image

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরে মূল সড়কের ওপর অবৈধভাবে দোকান বসানো, মাদকদ্রব্য পরিবহন ও সেবনের অপরাধে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারী) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদেরের নেতৃত্বে পরিচালিত পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে এ দণ্ড দেওয়া হয়। 

তিনি জানান,  রাস্তার ওপর অবৈধভাবে দোকান বসানোর দায়ে বারহাট্টা উপজেলার সিংধা গ্রামের মো. ওয়ালি উল্লাহকে (৪০) সড়ক পরিবহন আইনে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই অপরাধে ময়মনসিংহ জেলার গৌরিপুরের মো. হাবিবকে (২৫) ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, মোহনগঞ্জের দেওথান এলাকার মো. নজরুল ইসলামকে (৫০) ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, মোহনগঞ্জ শহরের রাউৎপাড়া এলাকার মো. শরীফ মিয়াকে (২৮) দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

এছাড়া মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর এলাকার মোহাম্মদ রাব্বি আহাম্মদকে (২৮) ইয়ারা পরিবহন ও সেবনের দায়ে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১২০০ টাকা জরিমানা করা হয়। 

সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদের বলেন, “জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।” 

এ অভিযান পরিচালিত হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে বলেন- যানঝট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে এমন অভিযান অব্যাহত  রাখার দাবি জানান।

সর্বশেষ