সারাদেশ
প্রতি শুক্রবারে উপজেলার বিভিন্ন জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে যান মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম হারুন।
ইমাম সাহেরের অনুমতি নিয়ে খুৎবার প্রাক্কালে মুসল্লীদের সাথে মাদক, জুয়া ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে মতবিনিময় করে যাচ্ছেন নিয়মিতভাবে। শুক্রবার (১৫ মে) পৌর শহরের থানা রোডস্থ মার্কাজ বড় জামে মসজিদে প্রায় ৪ শতাধিক মুসল্লীর সাথে মতবিনিময় ও সামাজিক বিভিন্ন অপরাধ রোধে জনসচেতনতামূলক আলোচনা করেন তিনি।
বিশেষ করে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, আত্মহত্যা ও জমি সংক্রান্ত বিরোধসহ সকল সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড নিরসনে সকলকেই ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।
এছাড়াও মাদক মুক্ত মোহনগঞ্জ গড়ার লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও জানান ওসি। পাশাপাশি মাদকসেবী বা মাদক কারবারি যেই হোক না কেন তার অবস্থানসহ তথ্য দিয়ে পুলিশের কাজে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান ওসি হারুন।
নামাজ শেষে হাওর এলাকার কৃষকেরা যাতে তাদের ঘাম ঝড়ানো বছরের একমাত্র ফসল ঘরে তুলতে পারে সে জন্য সকল মুসল্লিদেরকে নিয়ে মোনাজাত করেন তিনি।
এ সময় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনসহ এলাকার প্রায় চার শতাধিক ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
সর্বশেষ