কৃষি ও প্রকৃতি

কৃষকরাই অর্থনীতির চালিকাশক্তি, নান্দাইলে কৃষক সমাবেশে ইয়াসের খান চৌধুরী

মিন্টু মিয়া, নান্দাইল, ময়মনসিংহ। ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন
news image

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী বলেছেন- কৃষকরাই অর্থনীতির চালিকাশক্তি,বিএনপি এদেশের কৃষকের ভাগ্যোন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। স্বাধীনতার পর কৃষি খাত ছিল অবহেলিত, কৃষক ছিল বঞ্চিত।প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় এসে কৃষি ও কৃষকের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে নানা কার্যক্রম পদক্ষেপ গ্রহণ করেন। 

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মোয়াজ্জেম ইউনিয়নের কালিয়াপাড়া বাজারে উপজেলা প্রান্তিক ও ক্ষুদ্র কৃৃষকদের মাঝে শীতকালীন সবজি বীজ, মাছে পোনা এবং বিনা উদ্ভাবিত বোরো ধানের বীজ বিতরণ কৃষক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। কৃষক সমাবেশ শুরুতেই বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা শিব্বির আহমেদ বাচ্চু।  

কৃষক সমাবেশে মোয়াজ্জেমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নুর উদ্দিন সুরুজের সভাপতিত্বে এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ এ্যাব এর সাধারণ সম্পাদক কৃষিবিদ ডা. শাহদাত হোসেন পারভেজ এর সঞ্চালনা করেন। 

ইয়াসের খান চৌধুরী আরও বলেন- বিএনপি ক্ষমতায় এলে  কৃষকদের স্মার্ট কার্ড করে দেওয়া হবে। প্রান্তিক কৃষকদের প্রণোদনার আওতায় আনা হবে। উৎপাদত বাড়াতের কৃষকদের প্রশিক্ষণ ও উৎপাদিত ফসল হিমাগার স্থাপনের ব্যবস্থা গ্রহণ করা হবে। কালিয়াপাড়া এলাকার উৎপাদিত শসা দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। 

কৃষকদের মাঝে বীজ বিতরণের উদ্বোধক

এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ এ্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক কৃষিবিদ ডক্টর শফিকুর রহমান। এসময় আরও বক্তব্য রাখেন প্রধান বক্তা কৃষক দলের সহ-সাধারণ একেএম আনিসুজ্জামান, বিশেষ অতিথি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনির, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বাবুল সহ প্রমুখ। 

এসময় প্রান্তিক ও ক্ষুদ্র কৃৃষকদের মাঝে শীতকালীন সবজি বীজ, মাছে পোনা এবং বিনা উদ্ভাবিত বোরো ধানের বীজ বিতরণ করা হয়।

সর্বশেষ