সারাদেশ
আনন্দ পত্রিকা'র এক সাক্ষাৎকারে তিনি বলেন কর্মক্ষেত্রে সততার সঙ্গে কাজ করলে সাফল্য আসবেই’ কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মতিউর রহমান বলেছেন, ‘কর্মক্ষেত্রে হতাশা নয়, সততার সঙ্গে কাজ করলে সাফল্য আসবেই। তবে সিনিয়র অফিসার স্যারদের দিক নির্দেশনায় কাজ করতে হবে সব সময়।
মতিউর আরও বলেন, ‘প্রত্যেকেট চাকরি জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে। কর্মক্ষেত্রে যোগদানের পূর্বে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। কর্মক্ষেত্রে যাওয়ার পর নিজ স্থানে স্বচ্ছ থাকতে হবে।’ জীবনে সফল হতে হলে লক্ষ্য থাকতে এবং লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। লক্ষ্যে পৌঁছাতে অবশ্যই নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হবে। পিছিয়ে পড়েছেন বলে হতাশ হওয়া যাবে না। যতটুকু পিছিয়ে পড়েছেন, ততটুকু ওভারকাম করে এগিয়ে যেতে হবে।’
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পরিশ্রমী ও দক্ষ পুলিশ কর্মকর্তা এসআই মতিউর রহমান শাহিন তাঁর চাকরি জীবনের ১১ বছর সফলভাবে সমাপ্ত করে ইতিমধ্যে তিনি এক যুগে পদার্পণ করেছেন। ময়মনসিংহের সদর থানায় দায়িত্বশীলতা, মানবিক আচরণ ও কর্মনিষ্ঠার জন্য তিনি সহকর্মী ও এলাকার মানুষের কাছে ইতোমধ্যে বিশেষভাবে পরিচিতি পেয়েছেন।
কোতোয়ালী মডেল থানায় দায়িত্ব পালনকালে এসআই মতিউর রহমান বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর আন্তরিকতা সবসময় প্রশংসিত হয়েছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন।
পুলিশে সাব-ইন্সপেক্টর (এসআই) চাকরির জীবন চ্যালেঞ্জিং হলেও এটি একটি মর্যাদাপূর্ণ পেশা, যেখানে বেতন কাঠামো, অন্যান্য সুযোগ সুবিধা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের মাধ্যমে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি একটি চ্যালেঞ্জিং পেশা হলেও এটি সম্মানের, কারণ এটি আইন-শৃঙ্খলা রক্ষায় সরাসরি ভূমিকা রাখে।
চলুন কথা বলি সুযোগ-সুবিধা ও সুবিধা:
বেতন ও ভাতা: এসআই-দের একটি উন্নত বেতন কাঠামো রয়েছে, যা ১০ম গ্রেডের অন্তর্ভুক্ত, যেখানে বেতন প্রায় $১৬,০০০ থেকে $৩৮,৬৪০ পর্যন্ত হতে পারে।
অন্যান্য সুবিধা:
উন্নত বেতন কাঠামো ছাড়াও বিভিন্ন ধরনের ভাতা ও সুবিধা দেওয়া হয়। রেশন সুবিধা পাওয়া যায়।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের মাধ্যমে অল্প সময়ে বড় অঙ্কের অর্থ উপার্জনের সুযোগ থাকে।
চ্যালেঞ্জ:
এই পেশায় কাজের চাপ বেশি এবং অনেক প্রতিকূলতাও রয়েছে। যেখানে সর্বদা সতর্ক থাকতে হয়।
চাকরি জীবনের এক যুগ পূর্তিতে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর পক্ষ থেকে এসআই মতিউর রহমান শাহিনের প্রতি রইল আন্তরিক দোয়া ও শুভকামনা। ভবিষ্যতেও তিনি একইভাবে দায়িত্ব ও কর্তব্য পালন করে আরও এগিয়ে যাবেন, এটাই সবার প্রত্যাশা।
সর্বশেষ