স্বাস্থ্য

কলমাকান্দায় ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে সপ্তম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রানা খান, স্টাফ রিপোর্টার ০৮ নভেম্বর ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন
news image

নেত্রকোনার কলমাকান্দায় বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে অনুষ্ঠিত হলো সপ্তম ফ্রি মেডিকেল ক্যাম্প। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা থেকে দিনব্যাপী লেংগুড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধান করেন ব্যারিস্টার কায়সার কামাল। আয়োজনটিতে সহযোগিতা করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

লেংগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল।

এসময় আরও উপস্থিত ছিলেন— নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, উপজেলা বিএনপির সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় চার হাজার রোগী বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। চোখ, মেডিসিন, গাইনি, শিশু, বক্ষব্যাধি, নিউরো মেডিসিন ও অর্থোপেডিকসসহ বিভিন্ন বিভাগে প্রায় ৮০ জন বিশেষজ্ঞ চিকিৎসক স্বেচ্ছাশ্রমে সেবা প্রদান করেন। রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও হালকা খাবারও বিতরণ করা হয়।

চিকিৎসা সেবা শেষে ব্যারিস্টার কায়সার কামাল বলেন—“এটি আমাদের সপ্তম ফ্রি মেডিকেল ক্যাম্প। এর আগে আমরা দুটি চক্ষু শিবির আয়োজন করেছি, যেখানে প্রায় এক হাজার রোগীর চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই আমার রাজনীতির প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও এ মানবিক সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয় মানুষজন এমন আয়োজনকে এলাকার জন্য ‘আশীর্বাদ’ উল্লেখ করে ব্যারিস্টার কায়সার কামালের প্রতি কৃতজ্ঞতা জানান।

সর্বশেষ