সারাদেশ
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় সড়ক দুর্ঘটনায় জাকি দাস (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লক্ষীপুর গ্রামের খালিয়াজুরী-নয়াপাড়া সড়কের একটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকি দাস সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার বাজারকান্দি গ্রামের মৃত নগেন্দ্র দাসের স্ত্রী। জানা যায়, তিনি ঢাকা থেকে নিজ বাড়িতে ফেরার পথে রসুলপুর ফেরিঘাট হয়ে মোটরসাইকেলযোগে খালিয়াজুরী উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে লক্ষীপুর গ্রামের একটি মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ