ময়মনসিংহ
জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১৪৯ ময়মনসিংহ সদর–৪ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী জননেতা আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ (২৯ ডিসেম্বর ২০২৫) তারিখে নির্ধারিত সময়ে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ী। মনোনয়ন জমাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
মনোনয়ন জমা শেষে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, “ময়মনসিংহ সদর–৪ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। আমি মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে নির্বাচন করছি।” তিনি জনগণের সমর্থন ও দোয়া কামনা করেন।
স্থানীয়ভাবে পরিচিত এই জননেতা দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয়। দলীয় আন্দোলন-সংগ্রামে তাঁর ভূমিকা এবং সাধারণ মানুষের পাশে থাকার কারণে এলাকায় তাঁর গ্রহণযোগ্যতা ব্যাপক বলে জানান বিএনপি নেতা সাব্বির হোসেন সামীম। তারা আশাবাদ ব্যক্ত করেন, জনসমর্থনের জোয়ারে এই আসনে বিএনপি বিজয়ী হবে।
মনোনয়ন জমাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীরা বলেন, “আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ মানুষের নেতা। তাঁর হাত ধরেই ময়মনসিংহ সদর–৪ আসনে উন্নয়ন ও গণতন্ত্রের নতুন অধ্যায় শুরু হবে।
উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ সদর–৪ আসনে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিএনপির মনোনয়ন জমার মধ্য দিয়ে এই আসনে নির্বাচনী মাঠ আরও উত্তপ্ত হলো।
সর্বশেষ