অপরাধ

ফুলপুরে ৬১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কামরুল ইসলাম খান | ফুলপুর প্রতিনিধি ১৭ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
news image

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৬১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (১৬ মার্চ) ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশেদুল হাসানের দিকনির্দেশনায় এসআই শামীম হোসাইন, এএসআই মাজহারুল ইসলামসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৌর বাসস্ট্যান্ড এলাকার শেরপুর রোড গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটককৃতরা হলেন—ফুলপুর উপজেলার কাজীয়াকান্দা গ্রামের বাসিন্দা রাসেল (৩৬), পিতা শাজাহান এবং সোহানুর রহমান সোহান (২৫), পিতা মকবুল হোসেন।

পুলিশ জানায়, আটক রাসেলের বিরুদ্ধে ফুলপুর থানায় ৮টি এবং শেরপুর জেলার নকলা থানায় ১টি মাদক মামলা রয়েছে। অপরদিকে সোহানুর রহমান সোহানের বিরুদ্ধে ফুলপুর থানায় ১টি হত্যা মামলা, ৬টি মাদক মামলা এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় ১টি মাদক মামলা রয়েছে।

এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ