সারাদেশ

ঈশ্বরগঞ্জে পরিচ্ছন্নতা ও মশকনিধন অভিযান শুরু

রাকিবুল ইসলাম, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ০২ এপ্রিল ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
news image

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রম। এরই অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬) সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অভিযানে অংশ নেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সালাউদ্দিন বিশ্বাসসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও ঈশ্বরগঞ্জ পৌরসভার সংশ্লিষ্ট কর্মীরা।

উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ থেকে সহজেই প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, শুধু অভিযান চালালেই হবে না, বরং প্রতিটি অফিস ও প্রতিষ্ঠানের নিজ নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখা জরুরি। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

সর্বশেষ