সারাদেশ

ঈশ্বরগঞ্জে জামায়াত প্রার্থী মঞ্জুরুল হক হাসানের নেতৃত্বে বিশাল গণমিছিল

রাকিবুল ইসলাম, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২৫, ১২:০৩ অপরাহ্ন
news image

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসানের নেতৃত্বে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের পাট বাজারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শুরু হওয়া গণমিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর সদরের মার্কাজ মসজিদের সামনে এসে শেষ হয়। গণমিছিলকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

গণমিছিলে জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা আমির আব্দুল করিম, ময়মনসিংহ শহর শাখার সেক্রেটারি শহিদুল্লাহ কায়সারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো নেতা–কর্মী ও সাধারণ ভোটার অংশ নেন।

মিছিল শুরুর আগে সমাবেশে সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান বলেন,“এই আসনের শান্তি, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের পাশে থাকতে চাই। ভোটারদের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি।”

তিনি আরও বলেন, দীর্ঘদিন অবহেলিত ঈশ্বরগঞ্জের মানুষের অধিকার নিশ্চিত করা, সড়ক–সংযোগ উন্নয়ন, কৃষিবান্ধব নীতি বাস্তবায়ন ও শিক্ষাখাতে উন্নয়ন হবে তার প্রধান অঙ্গীকার।

স্থানীয় জামায়াত নেতা–কর্মীরা বলেন, অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান দীর্ঘদিন মানুষের সুখ–দুঃখে পাশে ছিলেন। জনগণ এবার তাকে বিজয়ী করে উন্নয়নের ধারা এগিয়ে নিতে চায়।

গণমিছিল শেষে তিনি সবাইকে আসন্ন জাতীয় নির্বাচনে দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

সর্বশেষ