সারাদেশ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর পৌর শহরের স্থানীয় খেলার মাঠ প্রাঙ্গণে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন নূর মসজিদের খতিব মাওলানা খলিলুর রহমান।
গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক একেএম হারুন-অর রশিদ, আব্দুল্লাহ আল মামুন খোকন, আহসান পারভেজ, শাহজাহান জয়পুরী, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম ঝিকু, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলি টিপু ও মেহেদী হাসান রুবেল।
এছাড়াও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন ভিপি, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ ইসতেয়াক আহম্মেদ জাবির বিবেক, জাটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হলুদ।
জানাজা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপজেলা বিএনপি ও বিভিন্ন দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সর্বশেষ