সারাদেশ
ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী'কে ধানের শীষের বিজয়ী করতে উপজেলা,পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ধানের শীষের মিছিল করেছে। শনিবার (২২ নভেম্বর) বিকালে নান্দাইল সরকারি শহিদ স্মৃতি আদর্শ কলেজ মাঠে থেকে মিছিল শুরু করে ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পুরাতন বাস স্ট্যান্ড ও বাজার প্রদক্ষিণ করে সরকারি শহিদ স্মৃতি আদর্শ কলেজ মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ধানের শীষের মিছিলে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হন। মিছিলে স্লোগানে মুখরিত ধানের শীষের পক্ষে নেতাকর্মীরা দেন।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন - উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম, নাজমুল হাসান, রেজাউল করিম বাবলু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির,সদস্য সচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনির,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাবুল আহমেদ অনিক উপজেলা যুবদল নেতা আবু হুরায়রা, শাকিল মাহমুদ সহ প্রমুখ।
এসময় বক্তারা জানান- নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি ধানের শীষের মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছে। নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক তরুণ উদীয়মান পরিশ্রমী ত্যাগী নেতা ইয়াসের খান চৌধুরী কে মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাধুবাদ জানান। আগামী দিনে ধানের শীষের পক্ষে ভেদাভেদ ভুলে গিয়ে সকল নেতাকর্মীদের কাজ করতে আহবান করেন।
ধানের শীষের মিছিলে উপজেলার ১৩ ইউনিয়ন পৌর সভা থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল,স্বেচ্ছাসেবক দল,মৎস্যজীবী দল,তরুণ দলের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সর্বশেষ