সারাদেশ
দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে চার দিনের আল্টিমেটাম শেষ হওয়ায় কর্মবিরতিতে নেমেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। আজ রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত নেত্রকোনার আটপাড়ায় এই দুই ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়।
কর্মবিরতি চলাকালে বক্তারা বলেন,
“গত ২৫ নভেম্বর থেকে ২৯ নভেম্বর ৯৬ ঘন্টা বেঁধে দেওয়া সময়ের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন না হওয়ায় আজ সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করছি।”
কর্মবিরতি চলাকালে বক্তারা অভিযোগ করে বলেন,
“গত ২৫ নভেম্বর থেকে ২৯ নভেম্বর নির্ধারিত সময়সীমার মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন না হওয়ায় আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছি। ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন ছাড়া আর কোনো পথ খোলা নেই।”
দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে আন্দোলনকারীরা।তারা জানান ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা—আধাবেলা কর্মবিরতি
৪ ডিসেম্বর—পূর্ণদিবস শাটডাউন। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের আন্দোলনকারীরা বলেছে, দ্রুত দাবি মেনে না নিলে সারা দেশের স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও স্থবির হয়ে পড়বে।
এদিক স্বাস্থ্যসেবা খাতের সংশ্লিষ্টদের মতে, এই ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকলে সাধারণ রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বেন।
আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ফার্মাসিস্ট জাহিদুল ইসলাম, ফার্মাসিস্ট মোখলেছুর রহমান, কৌশিক দাস, মাসুদ রানা, মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল প্রণয় কুমার ভৌমিক, এ ছাড়া আরো অন্যান্য আন্দোলনকারী উপস্থিত ছিলেন।
সর্বশেষ