সারাদেশ

৩ গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চালু

আনন্দ পত্রিকা ডেস্ক। ০১ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঘোষণা দিয়েছে, দোহা, দুবাই ও আবুধাবি বাদে মধ্যপ্রাচ্যের সব গন্তব্যে তাদের ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। রোববার (১ মার্চ) এ ঘোষণা দেওয়া হয়।

জাতীয় পতাকাবাহী এই এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যে ফ্লাইটগুলো সময়মতো ছেড়ে যাবে। তবে দোহা, দুবাই ও আবুধাবি গন্তব্যের সেবা নির্ধারিত সময়সূচির বাইরে রয়েছে।

প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে বিমান সকল যাত্রীকে নির্ধারিত সময়ের অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছানোর অনুরোধ করেছে।

সর্বশেষ